রাজশাহীতে ডিপার্টমেন্টাল স্টোরকে জরিমানা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২১:০৯

স্টাফ রিপোর্টার, রাজশাহী

নগরীর ভদ্রা মোড়ে অবস্থিত সৌদিয়া ডিপার্টমেন্টাল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের প্যাকেটে মূল্য তালিকা এবং আমদানিকারকের নাম না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে মঙ্গলবার সৌদিয়া ডিপার্টমেন্টাল স্টোরকে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক সৈয়দ মোস্তাক হাসান ও সহকারী পরিচালক মো. হাসান আল মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ঐ দোকানের মালিক ব্যবসায়ী জানে আলম ভোক্তা অধিকারের কাছে জরিমানার অর্থ পরিশোধ করেন।

সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, সৌদিয়া ডিপার্টমেন্টাল স্টোরকে একই ধরনের অপরাধের দায়ে আগেও দুই বার জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছিল।