নাসিবের পরিচালক মতিউর রহমান

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২১:১০

দিনাজপুর অফিস

জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতির (নাসিব) কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক নির্বাচিত হলেন দৈনিক ইত্তেফাকের দিনাজপুর অফিসের স্টাফ রিপোর্টার মো. মতিউর রহমান। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগামী তিন বছরের জন্য তিনি পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, জাতীয় ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতির প্রতিষ্ঠাকাল ১৯৮৪ সাল থেকে মো. মতিউর রহমান এই সমিতির সঙ্গে জড়িত। তিনি ইতিপূর্বে সমিতির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠাকাল থেকে তিনি নাসিবের দিনাজপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।