নরসিংদীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ গ্রেফতার এক

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২১:১০

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মঙ্গলবার লম্পট লুত্ফর রহমানকে (৪৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঐ শিশু চকলেট কেনার উদ্দেশ্যে দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয়। তার মা খুঁজতে বের হয়ে সড়কের পাশের একটি গোডাউনে চিত্কার শুনতে পায়। এ সময় স্থানীয়দের নিয়ে শিশুটিকে উদ্ধার করতে গেলে গোডাউনের সামনে দাঁড়ানো তিন বখাটে যুবক তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে স্থানীয়রা জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায় এবং গোডাউনের ভেতর থেকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত লুত্ফর রহমানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি সৈয়দুজ্জামান।