বিশ্ব প্রতিবন্ধী দিবস
রাঙ্গামাটি প্রতিনিধি
অভিগম্য আগামীর পথে—প্রতিপাদ্যে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেনের (সোয়াক) আয়োজনে মঙ্গলবার সকালে রাঙ্গামাটি শহরের হ্যাপির মোড় এলাকা থেকে প্রতিবন্ধী ও অভিভাবকদের নিয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন—সংগঠনটির ডেপুটি ডাইরেক্টর মো. মফিজুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর, শিক্ষক কুহু চাকমা, অভিভাবক মো. মোল্লা।
