ঝিনাইদহে বিপুল মাদক ধ্বংস

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২১:১২

ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর সংবাদদাতা

ঝিনাইদহের খালিশপুর বিজিবির ৫৮ ব্যাটালিয়নের উদ্ধারকৃত ১ কোটি ৪৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদক ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এ সময় মাদকবিরোধী আলোচনা সভায় বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহা. আমিরুল ইসলাম, বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান, ৫৮ ব্যাটালিয়নের কমান্ডার লে কর্নেল কামরুল আহসান প্রমুখ বক্তব্য রাখেন।

চলতি বছরের ১৩ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উদ্ধার হওয়া প্রায় ২ হাজার ৬০০ বোতল ফেনসিডিল, ২ হাজার ৫০০ বোতল ভারতীয় মদ, ৫০ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়।