গম চাষে কৃষকদের প্রশিক্ষণ এবং সার ও বীজ বিতরণ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ফুলবাড়ীর বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে মঙ্গলবার গম ফসলের আধুনিক উত্পাদন প্রযুক্তির ওপর প্রশিক্ষণ ও বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। দাসিয়ারছড়ার কমিউনিটি রিসোর্স সেন্টারে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ ও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার সাবেক বিএডিসি কর্মকর্তা আব্দুল জলিল সরকার, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল আউয়াল, ড. বদরুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুর আলম প্রমুখ।
নিরাপদ সড়কবিষয়ক জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা গোদাগাড়ীতে মঙ্গলবার নিরাপদ সড়কবিষয়ক জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক সহযোগিতায় উপজেলা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক এবং মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি।
যানজট নিরসন অভিযান
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়া উপজেলায় যানজট নিরসনে মঙ্গলবার অভিযান পরিচালিত হয়েছে। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ আকস্মিক এ অভিযান পরিচালনা করে উপজেলার কচুয়া-কালিয়াপাড়া সড়কের রহিমানগর উত্তর বাজার সিএনজি স্টেশন ও রহিমাগর-ভাতেশ্বর রাস্তা যানজট মুক্ত করেন। একইসঙ্গে ভবিষ্যতে এলোপাতাড়িভাবে যানবাহন না রাখার জন্য চালকদের সতর্ক করেন।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা বেলকুচিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে মঙ্গলবার। এ উপলক্ষ্যে অটিজম স্কুলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় অটিজম স্কুলের সভাপতি ও পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ইন-জাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফজী খান, সহসভাপতি গাজী লুত্ফর রহমান মাখন, সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
নান্দাইলে বসতবাড়ি ভস্মীভূত
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা নান্দাইল পৌর শহরের চন্ডীপাশা ‘স’ মিল এলাকায় মঙ্গলবার ভোররাতে ফাহিম ভিলা নামে একটি বসতবাড়ি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। ঐ বসতবাড়ির দুইটি অংশের একটিতে আবাসিক অপরটিতে আবুল খায়ের টোবাকো কোম্পানির গোডাউন ছিল। বিদ্যুতের শট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে কোম্পানির প্রতিনিধি আল মামুন জানিয়েছেন। নান্দাইল ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পল্লী বিদ্যুতের উঠান বৈঠক
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগর পল্লী বিদ্যুতের জোনাল অফিস গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক নামে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার উপজেলায় গ্রাহকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদ্যুতের সংযোগ দেওয়ার নামে অবৈধ টাকা উত্তোলন, বিদ্যুত্ চুরি, অবৈধ সংযোগ, অনিয়ম-দুর্নীতি এবং গ্রাহক হয়রানি প্রতিরোধে গ্রাহক সচেতনতার লক্ষ্যে পল্লী বিদ্যুতের নাসিরনগর জোনাল অফিসের উদ্যোগে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় চকবাজারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুত্ সমিতি বোর্ডের সভাপতি ও এলাকা পরিচালক মাওলানা রহিম নেওয়াজ ভূঁইয়ার সভাপতিত্বে ওয়ারিং ইন্সপেক্টর মো. মানিক মিয়ার পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন নাসিরনগর পল্লী বিদ্যুত্ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল বাসার শামছুদ্দিন আহাম্মদ।
প্রতিবন্ধী দিবস পালিত
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা এনায়েতপুরে সামাজিক সেবা ও সমবায়ী প্রতিষ্ঠান প্রচেষ্টা সমবায় সমিতির উদ্যোগে মঙ্গলবার আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
উপজেলার খামারগ্রামের সংগঠনের নিজস্ব কার্যালয় হতে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে র্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান করা হয়। প্রচেষ্টা সমবায় সমিতির সভাপতি আব্দুল করিম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়া, আব্দুল মতিন মিয়া, আলমগীর হোসেন আকবার প্রমুখ।
