দুঃসময়কে পেছনে ফেলে আসা টাইগার উডস এখন জয়ের ধারাতেই আছেন। হিরো ওয়ার্ল্ড চ্যালেঞ্জে খেলতে নামার আগে গত সোমবার তিনি ছয় জনের এক প্রদর্শনী টুর্নামেন্টে দুর্দান্ত শট নিয়ে গলফ বিশ্বকে তাক লাগিয়ে দেন। ‘হিরো শট অ্যাট বাহা মার’ নামের এই প্রতিযোগিতায় ১১০ ফুট দূরের এক ভাসমান লক্ষ্যে হিট করতে হয়। আমেরিকান গলফারটি তা এতটাই দুর্দান্তপনায় করেন যে নিজেই পরে ইনস্টাগ্রামে জানতে চান এটা তার ৮৩তম পিজিএ ট্যুর হিসেবে বিবেচিত হবে কিনা। সূত্র : সিএনএন