সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে ২০২০ শিক্ষাবর্ষের জন্য ছাত্রছাত্রী ভর্তির নিয়মাবলি প্রকাশ করা হয়েছে। প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। এই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সারা বছর ধরে চলে ভর্তি কোচিং বাণিজ্য। মফস্বল জেলাগুলোতে এর প্রভাব বেশি। কেননা সব অভিভাবকই চায় তাদের সন্তানদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি করতে। আর তাই শিশুদের ওপর চলে কোচিং নামের শিক্ষা উত্পীড়ন। তাই বলছিলাম, শিশুদের এই উত্পীড়ন থেকে রক্ষার জন্য প্রথম শ্রেণির মতো দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণিতেও লটারির মাধ্যমে ভর্তি করা হোক। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় বিবেচনায় নেবে বলে আশা করি।
মো. মুরশীদ আলম
ধলেশ্বরীতলা, বগুড়া ৫৮০০
