ইত্তেফাক রিপোর্ট
জালিয়াতির মাধ্যমে প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির (আরপিজিসিএল) দুই মহাব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করছে দুুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দুজন হলেন—রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির (আরপিজিসিএল) মহাব্যবস্থাপক (অর্থ) মো. বাবর আলী, মহাব্যবস্থাপক (প্রশাসন) রুচিরা ইসলাম। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক তাদের জিজ্ঞাসাবাদ করেন।
