মা-মেয়েসহ সাত জন নিহত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২২:৩৭

মা-মেয়ে, এএসআই, ছাত্র ও বেতার শিল্পীসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। গত সোমবার ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

জয়পুরহাট : জয়পুরহাটে স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মা রিফা আক্তার ও মেয়ে কিন্ডার গার্ডেনের শিক্ষার্থী আনিকা নিহত হয়েছেন। 

গাইবান্ধা : পলাশবাড়ীতে ট্রাক চাপায় খাইরুল ইসলাম (৫৫) নামে রংপুর বেতারের এক শিল্পী নিহত হয়েছেন।

ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশালে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পুলিশের এএসআই আমিনুল ইসলাম (৩০) ও তার শ্যালক জাহিদুল ইসলাম (২২) নিহত হয়েছেন। সোমবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : দোহার উপজেলার চর জয়পাড়া গ্রামের আঞ্চলিক সড়কে সোমবার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. জাহিদুল ইসলাম অন্তর (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। অন্তর উপজেলার পশ্চিম সুতারপাড়া গ্রামের মো. নাসির আহম্মেদের ছেলে।

সাতক্ষীরা: দেবহাটা উপজেলায় সখিপুর বাজার মোড়ে গতকাল ইঞ্জিনচালিত ট্রলির চাপায় শফিকুল ইসলাম (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।