মুগাবের ১০ মিলিয়ন ডলারের মালিক নেই!

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০০:৩৬

জিম্বাবুয়ের সাবেক নেতা প্রয়াত রবার্ট মুগাবে ১০ মিলিয়ন ডলারসহ কিছু সম্পত্তি রেখে গেছেন। এসব অর্থ ও সম্পত্তি কাউকে তিনি উইল করে যাননি। ফলে এর মালিকও নেই। রাষ্ট্রীয় হেরাল্ড পত্রিকা জানিয়েছে, মুগাবের মেয়ে বোনা চিকোরি আদালতে এই সম্পত্তির তথ্য প্রকাশ করেছেন। কারণ সম্পত্তির মালিকানা কিভাবে নির্ধারিত হবে সেই বিষয়ে সমাধান তারা করতে পারেননি। স্থানীয় কমার্সিয়াল ব্যাংকে বৈদেশিক মুদ্রায় এসব অর্থ রাখা আছে। -আল জাজিরা