বিচারের মুখোমুখি হচ্ছেন মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্সের সিইও এবং বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা মোটরসের প্রধান নির্বাহী এলন মাস্ক। থাইল্যান্ডে গুহায় আটকে পড়া ১২ বালক ও তাদের ফুটবল কোচকে উদ্ধারে নেতৃত্ব দেওয়া ব্রিটেনের গুহা বিশেষজ্ঞ ভের্নন উনসোর্থকে ‘যৌন নীপিড়নকারী’ বলায় মানহানির মামলায় বিচারের মুখোমুখি মাস্ক। টুইটার বার্তায় বিরূপ মন্তব্য করার পর ক্ষমা চেয়েছিলেন মাস্ক। কিন্তু তাতেও ক্ষমা করেননি ভের্নন উনসোর্থ। তিনি আদালতে মানহানির মামলা করেন। লস অ্যাঞ্জেলসের একটি আদালতে কয়েক দিনের মধ্যে মামলার শুনানি হবে। সেখানে নিজের স্বপক্ষে যুক্তি তুলে ধরনের মাস্ক। -রয়টার্স
