‘মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ’-এর দ্ব্বিতীয় রাউন্ড

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৩

দারুণ উত্তেজনার মধ্য দিয়ে শুরু হয়েছে কুইজ প্রতিযোগিতা ‘মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ’-এর দ্বিতীয় রাউন্ড।  ৬৪টি দলের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে এই কুইজ প্রতিযোগিতার প্রথম রাউন্ড। প্রতি পর্ব থেকে বিজয়ী একটি পরিবার পৌঁছে গেছে দ্বিতীয় রাউন্ডে। প্রথম রাউন্ড থেকে বিজয়ী মোট ৩২টি পরিবার নিয়ে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় রাউন্ড। প্রতিযোগীরা এ রাউন্ডে তুলে ধরছে তাদের পড়াশোনা, উপস্থিত বৃদ্ধি ও জানা-শোনার দক্ষতা। এভাবেই বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে নির্বাচন করা হবে একটি চৌকস পরিবার, যারা হবেন মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ।

দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে ২৬ নভেম্বর দুরন্ত টেলিভিশনে। মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ প্রচারিত হচ্ছে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা, রাত ১২টা ও পরদিন দুপুর ২টায়। মেধাভিত্তিক এই প্রতিযোগিতাটি পরিচালনা করছেন সুমনা সিদ্দিকী এবং সঞ্চালনা করছেন নবনীতা চৌধুরী।