ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৫

রাহাতের জীবন থেকে রানুকে চিরতরে মুছে ফেলতে ফারিয়া রাহাতকে মানসিক হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে একই হাসপাতালে খবিরের মায়ের সেবার দায়িত্ব নিয়ে আসে রানু। এক পর্যায়ে রাহাতকে দেখে রানু নিজেকে আড়াল করে নেয়। কিন্তু কৌতুহলে একদিন সে রাহাতের কেবিনে ঢুকে যায়। ঘুম ভেঙে রাহাত রানুকে দেখে ফেলে। রানু কী রাহাতের কাছে ধরা পড়ে যাবে? জেন অস্টেন রচিত ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য লিখেছেন নাসিমুল হাসান ও সংলাপ রচনা করেছেন সরোয়ার সৈকত। আশিশ কুমার রায়ের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, রোজী সিদ্দিকী, তোফা হাসান, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপ্সাসহ অনেকে।