বিনিয়োগ পেয়ে শক্তিশালী হয়েছে পিকাবু

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২০:৩৯

দেশীয় ই-কমার্স সাইট পিকাবু ডটকম (www.pickaboo.com) বন্ধ হচ্ছে না, বরং নতুন বিনিয়োগ নিয়ে আরো শক্তিশালী হয়েছে। একই সঙ্গে বদলে যাচ্ছে সাইটটির অনেক কিছু। নতুন ওয়েবসাইট, নতুন অ্যাপ, নতুন পণ্য সারি নিয়ে একেবারে ভিন্ন আঙ্গিকে পিকাবু আসছে। পিকাবুর বিটুবি (বিজনেস টু বিজনেস) ও বিটুসি (বিজনেস ও কনিজিউমার) ওয়েবসাইট শিগিগরই চালু হবে।

পিকাবু কর্তৃপক্ষ জানায়, পিকাবু এতদিন ছিল শুধু একটি ই-কমার্স প্ল্যাটফরম। এখন থেকে সাইটটি মার্কেটপ্লেসে রূপ নেবে। বর্তমানে তারই শেষ পর্যায়ের কাজ চলছে নতুন বছরের জানুয়ারিতে ‘অনেক নতুন’ নিয়ে হাজির হবে পিকাবু ডটকম।

জানা যায়, এরই মধ্যে পিকাবুতে দেশি ও বিদেশ থেকে নতুন বিনিয়োগ এসেছে। ফলে বাজারে যে গুঞ্জন ছিল ‘পিকাবু বন্ধ হয়ে যাচ্ছে’ তার অবসান হবে বলে মনে করছেন পিকাবু কর্তৃপক্ষ। নতুন বিনিয়োগ গ্রাহক সেবা, পণ্য সংগ্রহ ও নতুন প্রযুক্তির পেছনে বিনিয়োগ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে পিকাবু ডটকমের প্রধান নির্বাহী মরিন হোসেন তালুকদার বলেন, নতুন করে আর বিনিয়োগ এসেছে কিন্তু আমাদের গ্রাহকরা আমাদের ওপর আস্থা রেখেছেন। আমরা ভালো আছি। নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করলে আরো ভালো অবস্থানে যেতে পারব বলে আমরা মনে করছি। তিনি জানান, আমাদের নতুন সাইট, অ্যাপ রেডি। এখন টেস্টিংয়ের কাজ চলছে। টেস্টিংয়ের রিপোর্ট শতভাগ ‘এরর ফ্রি’ না হলে আমরা তা লাইভ করব না। জানুয়ারি মাসের শুরুতে আমরা ওয়েবসাইট ও অ্যাপ লঞ্চ করব, এমন পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি।

পিকাবুতে গ্রাহকের আস্থার বিষয়টি তিনি খোলাসা করেন এইভাবে, পিকাবুর মূল শক্তি হলো—গ্রাহক সেবা, জেনুইন প্রোডাক্ট এবং দ্রুত ডেলিভারি। পিকাবু দেশের একমাত্র মার্কেটপ্লেস যারা নিশ্চিত করে সর্বোচ্চ মানের পণ্যের পাশাপাশি দ্রুত ডেলিভারি। আগামী বছরের শুরুতে চট্টগ্রামে একই দিনে ডেলিভারি সেবা চালু হচ্ছে। আমাদের সেম ডে ডেলিভারি অনেক জনপ্রিয়। পণ্য কেনার সময় ‘ফাস্ট পিক’ অপশন বেছে নিলে ঐদিনই ক্রেতারা পণ্যটি হাতে বুঝে পান। সাধারণ ডেলিভারির ক্ষেত্রে দুই থেকে তিন দিন সময় লাগে বলে তিনি জানান। অন্য কোনো কুরিয়ার সার্ভিস বা ডেলিভারি চেইনের ওপর নির্ভর না করে নিজস্ব ডেলিভারি সিস্টেম ব্যবহার করায় পিকাবু।