খাল সংস্কার ও সচল রাখা বিষয়ক সভা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২১:২০

রংপুরের শ্যামা সুন্দরী খাল সংস্কার, পুনরুজ্জীবন ও সচল রাখা বিষয়ক কোর কমিটির সভা হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুর ও রংপুর সিটি করপোরেশনের আয়োজনে বুধবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।

শ্যামা সুন্দরী খালের সীমানা নির্ধারণ, পুনরুদ্ধার ও পুনরুজ্জীবন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও রংপুরের বিভাগীয় কমিশনার মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি ইকবাল হোসেন, রংপুর সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শামস্, জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেট্রেপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহামুদ, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হারুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল হক প্রমুখ।