রাইড শেয়ারিং অ্যাপ সহজ বিআরটিএ থেকে এনলিস্টমেন্ট সার্টিফিকেট পেয়েছে। দেশের পরিবহন খাতে সহজ ২০১৪ সাল থেকেই বাস টিকিটিং এর মাধ্যমে অগ্রদূতের ভূমিকা পালন করে আসছে। এ বিষয়ে সহজ এর ফাউন্ডিং ম্যানেজিং ডিরেক্টর মালিহা কাদির বলেন, বিআরটিএ থেকে রাইড শেয়ারিং এনলিস্টমেন্ট সার্টিফিকেট পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। —প্রেস বিজ্ঞপ্তি
