বিএসএফের পুশইনে বাংলাদেশিদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাংলাদেশি নাগরিক না হলে কেউ সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবে না। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে প্রস্তুত রয়েছে। অবৈধভাবে পুশইনের যেকোনো চেষ্টা বিজিবি প্রতিরোধ করতে সক্ষম। তারা সেই প্রস্তুতি নিয়েই সীমান্ত পাহারা দিচ্ছে।
—আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী
(সূত্র:দৈনিক ইত্তেফাক, ৪ ডিসেম্বর ২০১৯)
