ভেড়ামারা স্টেশনে বেনাপোল এক্সপ্রেসের বিরতি প্রয়োজন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২১:৪৭

সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা থেকে বেনাপোল চলাচলকারী একটি ট্রেন উদ্বোধন করেছেন, যা ‘বেনাপোল এক্সপ্রেস’ নামে পরিচিত। নন স্টপ ভিআইপি ট্রেনটির এ মাস থেকে কোটচাঁদপুর, দর্শনা ও চুয়াডাঙ্গাতে বিরতি দেওয়া হয়েছে। ভেড়ামারাতে বিরতি দিলে এ এলাকার জনগোষ্ঠীর বিশেষ উপকার হয়। ঢাকায় বসবাসকারী ভেড়ামারার বাসিন্দা ব্যবসায়ী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সব সময় এ পথে আসা-যাওয়া করেন। তাই ভেড়ামারা স্টেশনে বেনাপোল এক্সপ্রেসের বিরতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

মঞ্জুর হাবীব মঞ্জু, ৬২/৩/ই দক্ষিণ মুগদা, ঢাকা