সংশোধনী

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২১:৫০

গত ১ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকের তৃতীয় পৃষ্ঠায় ‘ঢাবিতে অবৈধ দোকান, প্রতিদিন লাখ টাকার চাঁদাবাজি’ শীর্ষক খবরের একাংশে ছাত্রলীগের সহসভাপতি ইয়াজ আল রিয়াদের নাম ভুলবশত উল্লেখ করা হয়েছে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য সংশ্লিষ্ট সংবাদদাতা দুঃখ প্রকাশ করেছেন।