বরিশাল নগরের গোরস্থান রোডের একটি বাড়িতে এক কলেজছাত্রীকে (২০) ধর্ষণে ব্যর্থ হয়ে মারধর করার অভিযোগে মঙ্গলবার গভীর রাতে পুলিশ তিন জনকে আটক করেছে। কলেজছাত্রীর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—কলেজছাত্রীর বন্ধু অপু সিংহ, তার সহযোগী জুলহাস ও সারা আক্তার। গতকাল বুধবার কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম এ তথ্য জানান।
