মন্ত্রী হয়ে আরেক মন্ত্রীর পদত্যাগ চাইতে পারি না --------------কাদের

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২২:০৬

পদত্যাগ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাম্প্রতিক মন্তব্যকে কথার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘একজন মন্ত্রী হয়ে আরেকজন মন্ত্রীর পদত্যাগ চাইতে পারি না।’ গত সোমবার পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ আমার পদত্যাগ দাবি করছেন। পদত্যাগ করা এক সেকেন্ডের বিষয়, তাতে যদি পেঁয়াজের দাম কমে।’ এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা কথার কথা। সেটা তো পদত্যাগ করার বিষয় নয়, মন্ত্রী হিসেবে তিনি কথা প্রসঙ্গে হয়তো বলেছেন।’ তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী চাইলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন। এটা নিরঙ্কুশভাবে তার এখতিয়ার। একজন মন্ত্রীর পারফরম্যান্স যদি খারাপ হয়, তাকে তিনি রাখবেন কি রাখবেন না, এটা তার সিদ্ধান্ত।’

গতকাল বুধবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গুঞ্জন উঠেছে, সরকার ঢাকা সিটি নির্বাচন চায় না, আওয়ামী লীগ কী ভাবছে—এমন প্রশ্নে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা নির্বাচন করতে চাই এবং বিজয় চাই; সে জন্য আমরা ঢাকা মহানগরে ক্লিন ইমেজের লিডারশিপ এনেছি। নির্বাচন কমিশন যখনই চাইবে তখনই ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রস্তুতি আছে।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল সিটি নির্বাচনের ব্যাপারে আমাদের কোনো প্রস্তাব আছে কি না। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। তারা যখনই চাইবে আমরা নির্বাচন করতে প্রস্তুত।’

ভারতীয় হাইকমিশনারের সাক্ষাত্ :এর আগে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের কিছু প্রকল্প আছে, সেগুলোর কাজ এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি (ভারতীয় হাইকমিশনার)।