ছত্তিশগড়ে ৫ সহকর্মীকে গুলি করে মেরে আত্মঘাতী আইটিবিপি’র জওয়ান

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ০০:২৬

মাওবাদী হামলার আশঙ্কা যেখানে অহরহ সেই ছত্তিশগড়েই সহকর্মীর গুলিতে ঝাঁঝরা হলেন পাঁচ আইটিবিপি (ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ) জওয়ান। গতকাল বুধবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। রাজধানী রায়পুর থেকে ৩৫০ কিলোমিটার দূরে কাদেনার এলাকায় আইটিবিপি’র ঐ শিবিরে আছেন বি-৪৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টা নাগাদ আইটিবিপি’র কনস্টেবল মাসুদুল রহমানের সঙ্গে অন্য কয়েকজন জওয়ানের বচসা বাধে। এ সময় নিজের সার্ভিস রাইফেল থেকে আচমকা এলোপাথাড়ি গুলি চালান মাসুদুল। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন পাঁচ জওয়ান। পরে নিজের রাইফেল দিয়েই আত্মহত্যা করেন তিনি। - এনডিটিভি