সিএফসির এমডি পদে জয় পেয়েছে বাংলাদেশ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ০০:৪৭

জাতিসংঘের ফ্রেমওয়ার্কের আওতায় পরিচালিত আন্তঃরাষ্ট্রীয় ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট দ্য কমন ফান্ড ফর কমডিটিজ (সিএফসি)’র ব্যবস্থাপনা পরিচালক পদে জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের প্রার্থী নেদারল্যান্ডসে নিযুক্ত রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল ভোটে চূড়ান্তভাবে জয়ী হয়েছেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

১০১ সদস্য রাষ্ট্রের ঐ সংস্থায় এমডি পদে ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ফাইনাল রাউন্ডে দুই জন প্রতিদ্বন্দ্বীর এক জন প্রত্যাহার করে নিলে বাংলাদেশের প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়। সিএফসির এমডি পদে জয়ী হওয়ার ফলে রাষ্ট্রদূত বেলাল এখন লিয়েনে ছুটি নিয়ে সেখানে ৪ বছর কাজ করবেন।