মৌরিতানিয়ায় জাহাজ ডুবে ৫৭ অভিবাসন-প্রত্যাশীর মৃত্যু

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২১:১২

প্রায় ১৫০ জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে গাম্বিয়া থেকে ছেড়ে আসা একটি জাহাজ মৌরিতানিয়া উপকূলে ডুবে গিয়ে ৫৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার এ ঘটনা ঘটেছে বলে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম জানিয়েছে।

পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার এই জলপথটি একসময় কাজ ও সমৃদ্ধির জন্য অভিবাসন প্রত্যাশীদের কাছে অন্যতম প্রধান রুট ছিল। ২০০০ সালের মাঝামাঝি থেকে স্পেন এই জলপথে টহল বাড়ানোর পর থেকে এই রুটে অভিবাসন প্রত্যাশীদের আনাগোনা কমে আসে। তারপর থেকে এ জলপথে ঘটা অন্যতম প্রাণঘাতী দুর্ঘটনা এটি।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) টুইটারে বলেছে, “আজ তাদের উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি জাহাজ ডুবে ৫৭ জন মারা গেছে বলে মৌরিতানিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে। বেঁচে যাওয়া যাত্রীরা আইওএমের কর্মীদের জানিয়েছেন, অন্ততপক্ষে ১৫০ আরোহী নিয়ে গত বুধবার জাহাজটি গাম্বিয়া ছেড়ে এসেছিল।”