বান্দরবানে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:০৬

নানা আয়োজনে বান্দরবানে বৃহস্পতিবার বিশ্ব মৃক্তিকা দিবস পালিত হয়েছে।  বান্দরবান মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজনে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, বান্দরবান মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।  বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুল ইসলাম বলেন, খাদ্য-বাসস্থানের অন্যতম মাধ্যম হচ্ছে মৃত্তিকা। তাই এর নিরাপত্তার জন্য চাই সঠিক ব্যবস্থাপনা।