ফুলগাজীর আমজাহাটে বুধবার রাতে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মাসুদ রানা (১৯)। নিহতের বাবা জসিম উদ্দিন জানান, মাসুদকে তার বন্ধু জসিম ঘর থেকে ডেকে উপজেলার কিল্লারদিঘিতে নিয়ে যায়। ঐ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মাসুদকে উদ্ধার করে দ্রুত ফেনী জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলগাজী থানার এসআই মো. মনির হোসেন জানান, খুনিকে আটকের চেষ্টা চলছে। তাকে আটক করা হলে বিস্তারিত জানা যাবে।
