কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর গর্জনতলী থেকে বৃহস্পতিবার মোবাইল ছিনতাইকারী দলের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ৪৯টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। আটকরা হলো আব্দুল আজিজ ও মনুর আলম।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া জানান, পর্যটন শহরে আটক এক মোবাইল ছিনতাইকারী হতে তথ্য পেয়েছিলাম খুটাখালী এলাকার একটি চক্র ছিনতাই করা মোবাইল ফোন নিয়ে রমরমা ব্যবসা করছে। পরে মালামালসহ ছিনতাইকারী দলের অবস্থানের খবর নিশ্চিত হয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় দুইজনকে আটকসহ স্মার্ট ফোনগুলো জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
