ভাণ্ডারিয়ায় বিদ্যুত্স্পৃষ্টে দুই দিনমজুরের মৃত্যু

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:০৯

ভাণ্ডারিয়ায় বৃহস্পতিবার বিদ্যুত্স্পৃষ্টে আল আমীন ও ইব্রাহীম মাতুব্বর নামের দুই দিনমজুর মারা গেছে। দুপুরে উপজেলার ইকড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হারুন খানের ছেলে আল আমীন পুকুরে মাছ শিকারের জন্য লোহার রড দিয়ে কচুরিপানা সরানোর সময় পল্লী বিদ্যুত্ লাইনের ওপর পড়ে। এ সময় আল আমীন বিদ্যুত্স্পৃষ্ট হলে তাকে ছাড়াতে গিয়ে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফেরেস্তালি মাতুব্বরের ছেলে ইব্রহীম মাতুব্বর স্পৃষ্ট হয়। স্বজনরা তাদের উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, তাদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে এবং থানায় অপমৃত্যু মামলা হয়েছে।