‘বঙ্গবন্ধুকে জানো মুক্তিযুদ্ধকে জানো’ শীর্ষক আলোচনা সভা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:১০

মতলব মুক্ত দিবস উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা সদরস্থ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ‘বঙ্গবন্ধুকে জানো, মুক্তিযুদ্ধকে জানো’ শীর্ষক আলোচনা সভা হয়। সহকারী উপজেলা শিক্ষা অফিসার তানভীর হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, জেলা কৃষকলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্লাহ ছায়েদ মোল্লা প্রমুখ।