স্বরূপকাঠিতে পাঁচ জুয়াড়ির জেল

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:১১

স্বরূপকাঠিতে জুয়া খেলার দায়ে মিজান হাওলাদার, মো. হানিফ, আল আমিন, উমর হাওলাদার ও পরিমল মন্ডল নামে পাঁচ জুয়াড়ির প্রত্যেককে ১৫ দিন করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে তাদেরকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।