এসডিএফ দ্বিবর্ষ উদ্যাপন ও হোয়াইট হার্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্প্রতি স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। স্টামফোর্ডের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ্ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ড. শেখ রেজাউল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ। স্বাগত বক্তব্য দেন ফোরামটির সভাপতি মনিরুল ইসলাম মনির। অনুষ্ঠানের এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন স্টামফোর্ড ট্রাস্টি বোর্ড সদস্য ও স্টিয়ারিং কমিটি স্টামফোর্ড ফোরামের কনভেনর ড. ফারাহ নাজ ফিরোজ, ফোরামটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার এবং কনভেনর শবনম মুস্তারি।-প্রেস বিজ্ঞপ্তি
