আইসিবির নতুন ডিএমডি জাকির হোসেন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:২৫

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো. জাকির হোসেন গত ২৮ নভেম্বর যোগদান করেছেন। এর আগে তিনি জনতা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হিসেবে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লি: এ দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৮ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদান করেন। —প্রেস বিজ্ঞপ্তি