বিবাহ অনুষ্ঠান আরো রাঙিয়ে দিতে ‘উত্সবে আয়োজনে’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে দেশের বেভারেজ ব্র্যান্ড ‘প্রাণ আপ’। বৃহস্পতিবার শুরু হয়ে এ ক্যাম্পেইন চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। এ ক্যাম্পেইনের আওতায় তিন জন সৌভাগ্যবান ব্যক্তির বিবাহ অনুষ্ঠানে যাবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা ও তরুণ অভিনেতা তামিম মৃধা। এছাড়া ক্রেতারা ‘প্রাণ আপ’ এর বিশেষ প্যাক অর্ডার করতে পারবেন যেখানে প্রাণ আপের বোতলে থাকবে বর ও কনের নাম। বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এই ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়। প্রাণ আপের হেড অব মার্কেটিং আতিকুর রহমান ও ব্র্যান্ড ম্যানেজার তন্ময় দাস এ সময় উপস্থিত ছিলেন—প্রেস বিজ্ঞপ্তি
