সপ্তাহের শেষ দিনে কমল ডিএসইর সূচক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:২৯

সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এর পাশাপাশি লেনদেনও কমেছে। গতকাল ডিএসইতে মোট ৩৪৬টি কোম্পানির ১৭ কোটি ৭৪ লাখ ৩ হাজার ৮৮৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৪৩২ কোটি ৪১ লাখ ৯৪ হাজার টাকা। যা আগের কার্যদিবস থেকে ২৯ কোটি ৬৪ লাখ টাকা কম।  বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৪৬২ কোটি ৬ লাখ টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩১ দশমিক ৬৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭১ দশমিক ৩৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১১ দশমিক ৮১ পয়েন্ট কমে ১ হাজার ৬০৫ দশমিক ৮২ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহসূচক ৫ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১ হাজার ৫৫ দশমিক ৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার। 

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সার্বিকসূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২০৩ পয়েন্টে। সিএসইতে টাকার অঙ্কে ২৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।