সব দায় অ্যাটর্নি জেনারেলের --- খন্দকার মাহবুব

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২৩:০৯

বিএনপি চেয়ারপার্সনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আজকে আদালতে যে ঘটনা ঘটেছে তার সব দায়-দায়িত্ব অ্যাটর্নি জেনারেলের। আজকে আমরা সিনিয়র আইনজীবীরা যদি না থাকতাম তা হলে সেখানে আরো অনেক কিছু ঘটত। সেক্ষেত্রে আমাদের যুবক আইনজীবীরা ধৈর্যসহকারে শান্তিপূর্ণভাবে শ্লোগান দিয়ে এসেছে। আমরা না থাকলে হয়তো আরো কিছু হতে পারত। তিনি বলেন, আমি প্রথম থেকে বলে এসেছি,             রাজনৈতি প্রতিহিংসার জন্য, রাজনৈতিক উদ্দেশ্যে বেগম জিয়াকে জেলে রাখা হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বেগম খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করা যাবে না। তারই প্রমাণ আজকে আপনারা পেয়েছেন। যেখানে সাত বছরের সাজার মধ্যে দেড় বছর ধরে তিনি জেলে। তার ওপর একজন মহিলা হিসেবে জামিন পাবেন না এর চেয়ে ন্যক্কারজনক আর কিছু হতে পারে না। গতকাল বৃহস্পতিবার সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব এসব কথা বলেন।