বঙ্গবন্ধুর সমাধিতে আনোয়ার হোসেন মঞ্জুর শ্রদ্ধা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৮

জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে কাউখালী ও ইন্দুরকানী উপজেলা জেপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন। সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জেপি চেয়ারম্যান টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন। সেখানে তিনি কিছু সময় কাটান।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, কাউখালী উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ইন্দুরকানী উপজেলা জেপির         সভাপতি আসাদুল কবির স্বপন, সহসভাপতি কাওসার আহম্মেদ দুলাল, সাধারণ সম্পাদক সাহিন হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পান্না, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, কাউখালী উপজেলা মহিলা জেপির সভাপতি সুলতানা রাজিয়া রানী, সহসভাপতি আমেনা বেগম, সাধারণ সম্পাদক রাশিদা বেগম, কাউখালী উপজেলার প্রত্যাশী ইউনিয়ন জেপির সভাপতি মো. আব্দুল করিম, সাধারণ সম্পাদক সাকিব হাওলাদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানির গুণগতমান পরীক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক মুন্সি মো. হাচানুজ্জামান সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।