একসময় রাজশাহীর বাঘা, চারঘাট, পুঠিয়া, দুর্গাপুরসহ বিভিন্ন এলাকার খেজুরে গুড়ের কদর ছিল। গত কয়েক বছর ধরে সেটা অনেকটাই হারিয়ে যেতে বসেছে। মূলত গুড়ে ভেজাল দেওয়ার কারণেই এ অঞ্চলের গুড় ঐতিহ্য হারাচ্ছে। গুড় কারিগররা জানান, গুড়ের রং দেখে বেচাকেনা বেশি হওয়ার কারণেই মূলত ভেজাল গুড় তৈরিতে আকৃষ্ট হচ্ছেন। ছবিটি গতকাল বানেশ্বর হাট থেকে তোলা —আজাহার উদ্দিন