২১তম জাতীয় ও ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০১৯ পালন উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এনজিও ডিজঅ্যাবেল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন- ডিআরআরএ-এর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও এএফএম ফিরোজ মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সংগঠনের সভাপতি পরিমল বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আরশাদ উল্লাহ, জুনিয়র কনসালটেন্ট ডা. মো. শাহ আলমগীর, নিরাপদ খাদ্য পরিদর্শক হামিদা ইয়াসমীন, সমাজসেবা কর্মকর্তা মো. আতাউল হক, স্টাফ নার্স রোকেয়া বেগম, ডিআরআরএ কর্মকর্তা শাহিন আলম প্রমুখ।
