২০২০-২০২২ কার্যকালের জন্য জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির ডা. শফিকুর রহমান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যদের উপস্থিতিতে শপথ গ্রহণ করেছেন। শপথবাক্য পাঠ করান দলের প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এ টি এম মা’ছুম। রাজধানীর একটি অডিটোরিয়ামে বেলা ১১টায় অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ি আমির মকবুল আহমাদ, কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ নির্বাহী পরিষদের অন্য সদস্যরা।
