মানিকগঞ্জে ট্রলার ডুবিতে সাবেক ছাত্রলীগ নেতা নিখোঁজ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:৪০

মানিকগঞ্জের হরিরামপুরে মালবাহী ট্রলারের ধাক্কায় অপর একটি ট্রলার ডুবির ঘটনায় রনি বিশ্বাস (২৬) নামে এক সাবেক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ হোসেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বয়ড়া ইউনিয়ন পরিষদের সামনে পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা সময় পর্যন্ত রনির সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ রনি হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও চালা ইউনিয়নের হাসমেলান গ্রামের কাদের বিশ্বাসের ছেলে। তিনি সরকারী দেবেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মার্স্টাসের ছাত্র ছিলেন।

পুলিশ জানায়, সকালে রনি ৮/১০ জন বন্ধুর সঙ্গে ট্রলারে করে ঘুরতে বের হয়েছিলেন রনি। সকাল সাড়ে ১০ টার দিকে তাদের ট্রলারটিকে অপর একটি মালবাহী ট্রলার ধাক্কা দিলে তাদের ট্রলারটি ডুবে যায়। এ সময় তাদের বন্ধুরা সকলে সাঁতরিয়ে পাড়ে উঠে গেলেও রনিকে খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন: রবিবার ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী জানান, ট্রলার ডুবির ঘটনাস্থল থেকে স্রোতের দিকের অন্তত ৪/৫ কিলোমিটার এলাকায় রনিকে খোঁজা হয়েছে। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি।

ইত্তেফাক/নূহু