যুক্তরাষ্ট্রের গ্লোবাল মার্কেট বিষয়ক সহকারী মন্ত্রীর সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৩

মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল মার্কেট বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (সহকারী মন্ত্রী) ও বৈদেশিক বাণিজ্যিক দপ্তরের মহাপরিচালক আইয়ান স্টেফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।  

 

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আন্তর্জাতিক বাণিজ্য প্রশাসন কেন্দ্রে অনুষ্ঠিত এ সাক্ষাতে তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রগুলো তুলে ধরে বলেন, বিদ্যুৎ উৎপাদন, গ্যাস অনুসন্ধান ও  উত্তোলন, এলএনজি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ, জ্বালানি নিরাপত্তা অর্জন ইত্যাদি খাতে বিপুল পরিমাণে বিনিয়োগের সুযোগ রয়েছে। এখানে বিনিয়োগ করলে  উভয় দেশই লাভবান হবে। এ সময় তিনি বিনিয়োগের ক্ষেত্র বাড়াতে এবং নতুন নতুন ক্ষেত্র খুঁজতে দ্বি-পাক্ষিক ও বহু-পাক্ষিক সভার উপর গুরুত্বারোপ করেন।

আরো পড়ুন : বাজারে নতুন পেঁয়াজ উঠলেও দাম কমছে না

মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলেছেন, সহযোগিতার ক্ষেত্র বাড়াতে অনেক মার্কিন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। এখন প্রয়োজন এক সাথে বসে আলোচনা করা।

 

ইত্তেফাক/ইউবি