১। মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে?
ক) এলটন মেয়ো খ) হেনরি ফেওল
গ) এফ ডব্লিউ টেইলর ঘ) সক্রেটিস
২।ব্যবস্থাপনার উপাদান হলো-
i. মানুষ ii. যন্ত্রপাতি iii. কাঁচামাল
কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i , ii ও iii
৩।POSDCORB এর P হলো-
i. পরিকল্পনা
ii. নির্দেশনা iii. নিয়ন্ত্রণ
কোনটি সঠিক?
ক) iখ) i ও ii গ) i ও iii ঘ) i , ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
প্রতিষ্ঠানের মোট কাজকে ক্রয়, উত্পাদন, বিক্রয়, মানব সম্পদ এবং অর্থ ও হিসাব এই ৫টি ভাগে ভাগ করা হয়। পরবর্তীতে প্রত্যেক বিভাগের করণীয় নির্ধারণ করে দেয়া হলো।
৪। উদ্দীপকে কোন ব্যবস্থাপকীয় এর কথা বলা হয়েছে?
ক) সংগঠন খ) পরিকল্পনা
গ) নিয়ন্ত্রণ ঘ) নির্দেশনা
৫।উক্ত ব্যবস্থাপকীয় এর ধাপ হলো-
i. কার্য বিভাজন ii. কর্তৃত্ব ও দায়িত্ব সংজ্ঞায়িতকরণ এবং অর্পণ
iii . পারস্পারিক সম্পর্ক স্থাপন
কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i , ii ও iii
৬।উচ্চস্তরের ব্যবস্থাপনায় থাকে-
i. পরিচালনা পর্ষদ ii. কোম্পানী সচিব
iii. সভাপতি
কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) i ও iii ঘ) i , ii ও iii
৭।ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও শেষ কাজ কোনটি? ক) পরিকল্পনা ও সংগঠন খ) পরিকল্পনা ও নিয়ন্ত্রণ গ) পরিকল্পনা ও প্রেষণা
ঘ) পরিকল্পনা ও সমন্বয়সাধন
৮।শ্রম বিশেষায়ণের জন্য কোন নীতি আবশ্যক? ক) নির্দেশনার ঐক্য খ) কার্যবিভাজন
গ) আদেশের ঐক্য ঘ) শ্রম-ঘুনামানতার নীতি
৯।Chain of Command ব্যবস্থাপনার কোন নীতির মর্মকথা?
ক) জোড়া-মই শিকল নীতি খ) সাম্যের নীতি গ) একতাই বলের নীতিঘ) আদেশের ঐক্যের নীতি
১০।কোন নীতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা উচ্চ পর্যায়ে কুক্ষিগত করা হয়? ক) কেন্দ্রিয়করণ খ) বিকেন্দ্রিয়করণ গ) সমতাকরণ ঘ) জোড়া-মই শিকল নীতি
১১।বৈজ্ঞানিক ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য হলো- i. মানসিক বিপ্লব ii. সর্বোত্তম উপায়ে কাজের উন্নয়ন iii. ক্ষমতা ও দায়িত্বের সমতাকরণ
কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i , ii ও iii
১২।পরিকল্পনার বৈশিষ্ট হলো-
i. চিন্তন মনন প্রক্রিয়া ii. বাস্তবমুখীতা
iii. নমনীয়তা
কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i , ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও।
২০২০ সারের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেয় নিকুঞ্জ মডেল কলেজ। এছাড়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন করে শিক্ষা্র মান উন্নয়নে পরিকল্পনা প্রণয়ণের চিন্তা করছে কলেজ কর্তৃপক্ষ।
১৩।উদ্দীপকে বিদায় অনুষ্ঠানের সভার পরিকল্পনা কোন ধরণের ?
ক) একার্থক পরিকল্পনা
খ) স্থায়ী পরিকল্পনা
গ) লক্ষ্য
ঘ) পদ্ধতি
১৪।নতুন পরিকল্পনা নেয়ার ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো-
i. প্রতিষ্ঠানিক উদ্দেশ্য
ii. পূরবর্তী পরিকল্পনার কার্যকারিতা
iii. প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ
কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i , ii ও iii
১৫।ব্যবস্থাপনার কোন কাজকে প্রতিষ্ঠানের চালিকাশক্তি বলা হয়?
ক) পরিকল্পনা খ) সংগঠন
গ) কর্মীসংস্থান ঘ) নিয়ন্ত্রণ
১৬। কোনটি কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উত্স? ক) বর্তমান কর্মীদের সুপারিশ
খ) বিজ্ঞপ্তি প্রদান গ) চাকুরী সন্ধানী প্রতিষ্ঠান
ঘ ) বিশেষায়িত প্রতিষ্ঠান
১৭। মেধাভিত্তিক পদোন্নতিতে
i. দক্ষতার মূল্যায়ন হয়
ii. কর্মীদের বিশ্বস্থতা ও আনুগত্য বিবেচনা করা হয়
iii. চাকুরীকালে প্রাধান্য বজায় রাখা
কানটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i , ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও।
কৃষিভিত্তিক বিশেষায়িত ব্যাংকে ০৯ জন প্রবেশনারী অফিসার যোগদান করেছেন। তাদেরকে ব্যাংকিং এর বিভিন্ন কাজে দক্ষ করে তোলার জন্য কর্তৃপক্ষ আরো প্রশিক্ষণের চিন্তভাবনা করছে।
১৮।উদ্দীপকে বর্নিত অফিসার নিয়োগ কোন ধরণের?
ক) অস্থায়ী খ) স্থায়ী
গ) আপদকালীন ঘ) ক্যাজুয়েল
১৯।নবনির্বাচিত অফিসারদের প্রশিক্ষণ দেয়া উচিত-
i. প্রবেশনারী ii. পদ পরিবর্তন iii. পর্যবেক্ষণ
কানটি সঠিক?
ক) iখ) i ও ii গ) i ও iii ঘ) i , ii ও iii
২০।Lead শব্দের অর্থ-
ক) To guide খ) To Control
গ) To care ঘ) To order
