আমি নতুন পরিচালকদের সঙ্গে কাজ করি, কারণ বড় পরিচালকরা আমাকে ছবিতে নেন না। যখন বড় ব্যক্তিত্ব আপনাকে ফিল্মে নেন না তখন নিজেকে নিজের নতুন সফর খুঁজে নিতে হয়। যখন বড় পাবলিকেশনে চাকরি জোটে না তখন ছোটতেই কাজ করতে হয়। আর সেখান থেকেই লাফ দিতে হয়। বড় কোনো জায়গায় সুযোগ না পেলে কখনো বাড়িতে বসে থাকতে নেই। আর ভাবতে নেই যে, কেন মানুষ আমাকে কাজে নিচ্ছেন না, যখন আমি নিজে এতটা যোগ্য। যারা বড় পরিচালক তারা যোগ্যদেরই কাজের সুযোগ দিয়েছেন। তবে খানরাই একমাত্র ইন্ডাস্ট্রিতে নেই। এই ইন্ডাস্ট্রিতে কাপুররাও আছেন। আর আমি নিজের রাস্তা নিজেই তৈরি করি।
ক্যারিয়ারে নিজের অবস্থান প্রসঙ্গে
বলিউড তারকা অক্ষয় কুমার
