এই সময়ের ছড়া

সহজ ছড়া

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:২২

১.

সহজ কথা সহজে যায় বলা

যদি থাকে সত্যবাদী গলা

সাহস ঠুকে বলে ফেলো

হোক মিথ্যা এলোমেলো

খুব সাময়িক হতে পারে

নির্বিঘ্নে চলা।

 

২.

চোর পালালে বুদ্ধি বাড়ে

দোষ দিয়ে যায় যারে তারে

এটা করলে ঐ হতো

ব্যাখ্যাও রয় শত শত

কারোর কথাই আমার মাথায়

ঢোকে না রে!