খাল ভরাটের অভিযোগ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:২৪

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা : চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় কদ্দাছড়া নামের একটি শাখাখালের অংশবিশেষ ভরাটের অভিযোগ পাওয়া গেছে।  স্থানীয় এলাকাবাসীর অভিযোগ পেয়ে বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন। এ সময় তিনি বলেন, এক্সকাভেটর দিয়ে মাটি কেটে শাখা খাল ভরাটের প্রমাণ পাওয়া গেছে। আপাতত সেখানে কোনো ধরনের ভরাট কাজ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী রবিবার অভিযুক্ত পক্ষের লোকজন জায়গার কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে উপস্থিত হবেন। কথার সঙ্গে কাগজের মিল থাকলে ভালো। অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে                 —ইত্তেফাক