ব্যবসায়ীদের সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের মতবিনিময়

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:৩০

কসবা সীমান্ত হাটের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে শুক্রবার হাটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাশেদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম ও হাটের ২৫ জন ব্যবসায়ী।

কসবা সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম বলেন, হাটের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শুনেছেন।