মনপুরা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:৩০

মনপুরা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। ৫ বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।

দলীয় পদ পেতে এই আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও জেলা আওয়ামী লীগ নেতাদের কাছে জোর লবিং করছেন উপজেলা আওয়ামী লীগের পদপ্রত্যাশী একাধিক নেতা। দীর্ঘদিন পর সম্মেলনের মাধ্যমে ক্ষমতাসীন দলের নতুন চমক নিয়ে কমিটি গঠন হতে যাচ্ছে।