নিকলীতে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার পুড়িয়া গাঁজা ও আট পিস ইয়াবা ও পাঁচ লিটার চোলাই মদসহ সাত ব্যবসায়ী ও গাঁজা সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার দামপাড়া ইউনিয়নের নেয়াপাড়া গ্রামে গাঁজা ও চোলাই মদ বিক্রির সময় তিন জনকে গ্রেফতার করা হয়।
এর আগে বিকেলে নিকলী সদর ইউনিয়নের কূর্শা কিতাব হাটি গ্রামে হাবিব মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা খাওয়ার সময় আট পিস ইয়াবাসহ পুলিশ চার জনকে গ্রেফতার করে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম ছিদ্দিকি বলেন, গ্রেফতারকৃত সাত জনই দীর্ঘদিন ধরে দামপাড়া ইউনিয়ন ও সদর ইউনিয়নে ইয়াবা, দেশীয় মদ, গাঁজাসহ মাদক বিক্রি করে আসছিলেন। রাতেই সাত জনের নামে থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। আসামিদের শুক্রবার আদালতে পাঠানো হবে।
