ঈশ্বরগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পৌর সদরের সিনেমা হল রোড থেকে দুই জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার নয়শিমুল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ফরিদ মিয়া ও সৈয়দ ভাকুরী গ্রামের মন্নাছের ছেলে আল আমিন। ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবীর হোসেন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। শুক্রবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
